
নওগাঁ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্তিতে আজও ( মঙ্গলবার ) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিকে মঙ্গলবার (২৩জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ( সোমবার ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া পূর্বাভাসের সংক্রান্ত আমরা যে তথ্য পেয়েছি, সেখানে আজকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার কথা। তাই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে টানা দ্বিতীয় দিনের মতো আজও জেলার প্রাথমিক পর্যায়ের সরকারি-বেরসকারি ১ হাজার ৩৭৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পেলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারো সিদ্ধান্ত নেওয়া হবে।
নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, তীব্র শীতের কারনে জেলায় মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো পাঠদান বন্ধ করা হয়েছে। তবে শিক্ষকরা অফিসিয়াল কার্যক্রম করে যাবেন।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী