
বিদেশে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানো এবং রেমিট্যান্সে আনার দিকে নতুন সরকার জোর দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রোববার (১৪ জানুয়ারি) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা বৈদেশিক মুদ্রা আনার দিকে এবং কর্মসংস্থানের দিকে দেখব। দক্ষ শ্রমিক, দক্ষ মানুষ তৈরি করতে চাই আমরা। যারা বিদেশে যেতে চায়, তাদেরকে উপযুক্তভাবে ট্রেনিং দিয়ে তাদের পাঠালে আমাদের আরও বেশি ভালো হয় এবং বৈদেশিক মুদ্রা আহরণ হয়।
শফিকুর রহমান বলেন, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বিদেশে কর্মের জন্য গেছে, তাদেরকে আশ্বস্ত করতে হবে এ দেশ সবার। যারা বিদেশে ব্যবসা করছে তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে। সবাই যেন বিনিয়োগ করতে পারে।
রেমিট্যান্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়বে। অটমেটিকলি বাড়বে। কারণ, আমরা শুধু আনব না, বিদেশে বিক্রিও করব। আমাদের প্রত্যেক সেক্টর মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছে। এগুলো আমরা দেখতেছি, দেখব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...