ত্রিশালে ভোট কেন্দ্রের বাহিরে উদ্দীপনা থাকলেও ভিতরে ভোটার কম

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের ১২০টি ভোট কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোট কেন্দ্রের বাহিরে ভোটারদের উৎসাহ, উদ্দীপনা থাকলের কেন্দ্রে ভোট দিতে যাননি বেশি ভাগ ভোটার।

৭জানুয়ারী রবিবার সারাদেশের ন্যায় ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসন থেকে এবার ৪জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী নৌকা, স্বতন্ত্রপ্রার্থী এবি এম আনিছুজ্জামান ট্রাক, জাতীয় পাটির প্রার্থী আব্দুল মজিদ লাঙ্গল এবং তৃণমূল বিএনপির প্রার্থী ড. আব্দুল মালেক সোনালী আশঁ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।

তবে নৌকা এবং ট্রাক এর মধ্যে তুমুল লড়াই হবে বলে জানান স্থানীয় ভোটাররা। এই আসনে ১০২২৫৬ জন পুরুষ ও ১৮৪৪৩৮জন মহিলা ভোটারসহ মোট ৩৭৪৯৯৫জন ভোটার ১২০টি কেন্দ্রে ভোট দিবেন বলে আশা করা হলেও প্রতিটি কেন্দ্রের ভিতরে ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক।

কাঠাঁল ইউনিয়নের বিলবোকা কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামবাহী শালবাস মালামাল আনলোড করার পরপর কিছু দুবৃত্তকারীরা গাড়ীটির দরজা জালানার গøাস ভাঙচুর করে। এছাড়া তেমন কোন হাঙ্গামা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ত্রিশালের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করেন।