
কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে নির্যাতন করে পায়ের রগকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে। নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো: মাসুম(২৮)।
নিহতের মা মাসুদা বেগম জানান দুপুর ২ টায় খানা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আসর নামাজের পর ফোন দিয়ে বিকাশে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) নেয়।
সন্ধ্যা হয়ে গেলে আমার মেয়ে ফোন দিয়ে বাড়িতে আসতে বললে ওই প্রান্ত থেকে বলে আপনার ভাই কালকে আসবে। তখন আমি কান্না করতে থাকি।রাত আনুমানিক আটটায় খবর পাই আমার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা।
দ্রুত ঢাকা নেওয়ার পথে মেঘনা এলাকায় পৌছলে আমার মাসুম মারা যায়। এই কথা বলে মাসুমের বৃদ্ধা মা কান্নায় ভেঙে পরেন এবং বলতে থাকেন ছেলে হত্যার সুষ্ঠ বিচার চান।
এলাকাবাসী সুত্রে জানা যায় মাসুম মাদক ব্যবসার সাথে জরিত ছিল,তাদের ধারণা মাদকের টাকা পয়সা নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন,নিহতের পরিবার সুত্রে জানতে পারি দাউদকান্দি উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আাসামী শুক্কুর আলীর সাথে টাকা পয়সার লেনদেন ছিল।
এছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ে হত্যার সাথে জরিতদের গ্রেফতার করতে পারবো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...