টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর ৮( ১৩৭)আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলবে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বর্তমানে ভোটার উপস্থিতি কম।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।জেলার আটটি আসনে সরকারদলীয় ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন। এর মধ্যে ছয়টিতে চাপে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি দুইটিতে নৌকার প্রার্থীরা নির্ভার রয়েছেন। এবার ছয়টি আসনে জয় পেতে নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন ভোটাররা।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের (নৌকা) সঙ্গে লড়ছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী (গামছা), জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙ্গল), তৃণমূল বিএনপির পারুল (সোনালী আঁশ), বিকল্পধারার আবুল হাশেম (কুলা) ও বাংলাদেশ কংগ্রেসের মোস্তফা কামাল (ডাব)।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত