• রাজনীতি শীর্ষ সংবাদ
  • ঝিনাইদহে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো- স্বতন্ত্র প্রার্থী মহুল

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো- স্বতন্ত্র প্রার্থী মহুল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি - কালের বিবর্তন

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় অংশ নেন। মঙ্গলবার(২ জানুয়ারি) বিকালে কালীচরণপুর, বালিয়াডাঙ্গা ও বাসুদেবপুর গ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাসুদেবপুর বাজার ও ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারাভিযান চালান।তিনি আগামী ৭ জানুয়ারী ঈগল পাখি মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে আমি ঝিনাইদহবাসির জীবন যাত্রার মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবো। তিনি বলেন ঝিনাইদহ দিয়ে রেললাইন হবে।

আমি নির্বাচিত হলেই আপনাদের সাথে নিয়ে এ রেললাইন নিয়ে আসবো। এছাড়া ঝিনাইদহে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে। সরকারের নিকট থেকে যদি না পাই তাহলে আমার পারিবারিক প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন থেকে এ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা হবে। এবিষয় আপনাদের নিকট নিশ্চিত করলাম।

তিনি আরও বলেন, ঝিনাইদহে ১৫ বছর কি উন্নয়ন হয়েছে তার সাক্ষী আপনারা। আমাকে নির্বাচিত করা হলে আমি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেব। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। পথে পথে আমাকে যে সম্বর্ধনা ও ভালোবাসা দেখানো হয়েছে তার প্রতিদান আমি উন্নয়ন দিয়ে আপনাদের পরিশোধ করবো।ঝিনাইদহের সার্বিক অবকাঠামোর উন্নয়ন, ও সকলে মিলে একটি উন্নত ঝিনাইদহ গড়তে ঈগল মার্কায় ভোট দিন।

ঝিনাইদহ-হরিনাকুন্ডু দুই আসনে ঈগল মার্কা নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ব্যাপক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূল জনগণের মাঝে ছুটে যাচ্ছেন ও একের পর এক পথসভায় অংশ নিচ্ছেন।

সে সেমসয় সর্বসাধারণ জনগণের ব্যাপক উপস্থিত লক্ষ করা যায় এবং জনগণের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।যুবক ,বৃদ্ধ বনিতার মধ্যে বইছে আনন্দের জোয়ার।