
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক, সাবেক বানিজ্যমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আব্দুল জলিল এর পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ-৫ সদর আসন হতে বিপুল ভোটের ব্যাবধানে ৭জানুয়ারী দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নওগাঁবাসীর নিকট তারুণ্যের নেতা হিসেবে সবার কাছে স্থান করে নিয়েছেন ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সেজন্য তারুণ্যের প্রতিনিধি হিসেবে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নওগাঁবাসী। নওগাঁর সাবির্ক উন্নয়ন, নানামূখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য এবং প্রয়াত জননেতা আব্দুল জলিলের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে তরুন এই সংসদ সদস্যকে মন্ত্রী পরিষদের সদস্য করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান নওগাঁর আপামর জনতা।
নওগাঁ শহরের দয়ালের মোড়ের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ লাল বলেন, আওয়ামী লীগের সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক সফল বানিজ্যমন্ত্রী জননেতা আব্দুল জলিল ছিলেন নওগাঁবাসীর অহংকার। তিনি নওগাঁর উন্নয়ন ও মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক জনমূখী কাজ করে গেছেন। তারই আদর্শ বুকে লালন ও ধারণ করছেন তার পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। তিনি দুই বারের সফল সংসদ সদস্য। আমাদের নওগাঁর আরও সার্বিক উন্নয়ন এর জন্য তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে আমাদের এটা প্রাণের দাবি।
সেরেকুল ইসলাম বাপ্পী নামের আরেক বাসিন্দা বলেন, ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ-৫ সদর আসনে বিপুল ভোটের ব্যাবধানে ৭জানুয়ারী দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নওগাঁবাসীর জন্য ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন বলেই নওগাঁর মানুষের কাছে তার বাবার মতই একজন প্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি একজন তরুণ প্রজন্মের জনপ্রতিনিধি, আমিও একজন তরুণ হিসেবে দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী যেন তাকে মন্ত্রী পরিষদের সদস্য করে আমাদের প্রাণের চাওয়াকে পূর্ণ করে।
নওগাঁর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আক্কাস সরদার বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আর নওগাঁর গণমানুষের নেতা প্রয়াত আব্দুল জলিল ভাইয়ের নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জলিল ভাইয়ের সন্তান ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনকে মন্ত্রী করা হোক।
উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা আব্দুল জলিল ২০০১ এবং ২০০৮ সালের ভোটে এ আসন থেকে এমপি হন তিনি। ২০১৩ সালের ৬ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় সংসদে এ আসনের তিনি প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে হারিয়ে পুনরায় এমপি হন।
২০১৮সালের নির্বাচনে এ আসনে জয়ী হোন জলিল পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সর্বশেষ গত ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এই তরুণ জনপ্রতিনিধি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...