
তিন মাস আগে গত অক্টোবরে পুত্র সন্তানের বাবা হয়েছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। আজ সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন টালিউডের এই তারকা।
জিৎ তাঁর ফেসবুকে নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করার একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘ দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হেলো বলেছিল। চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দেই।’
এর আগে গত সেপ্টেম্বর মাসে স্ত্রীর বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে বাবা হওয়ার খুশির খবর ভাগাভাগি করেন জিৎ।
২০১১ সালে লক্ষ্ণৌর একটি স্কুলের শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেতা। এই দম্পতির কন্যাসন্তান রয়েছে। এবার দ্বিতীয়বারের মতো বাবা ও মা হলেন জিৎ ও মোহনা।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে...
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা