
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ ৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এম. কে. জিয়াউল হায়দার।
শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিগত ২০২২-২০২৩ বছরের সমিতির প্রতিবেদন তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: বশির জিসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো: আবুল হাসান। শিক্ষা-গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য অনুষ্ঠানে ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন এওয়ার্ড প্রদান করা হয়।
সভায় চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আরাফাত রহমান -এর নেতৃত্বাধীন নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা এখন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আছি। আমাদের এই অগ্রযাত্রাকে সবদিক দিয়ে টেকসই হিসেবে দাঁড় করা হবে। এখানে সম্মানিত শিক্ষকবৃন্দের ভূমিকাও অত্যন্ত গুরুত্ববহ। তিনি আরো বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে দাঁড় করাতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রেখে এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট। এ ব্যাপারে চুয়েট শিক্ষক সমিতির গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...