মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা বাগানের বাংলো থেকে বিরল প্রজাতির একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এএইচএম সাদিকুল রহমানের বাংলো থেকে এ দুর্লভ প্রজাতির ঘরগিন্নি সাপটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল জানান, উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরেন এবং আমাকে জানান। পরে বাংলোতে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ওয়াইল্ডলাইফ) রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত