
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কেউ যদি ফানুস, আতশবাজি, পটকা বা গুলি ছোড়ে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছিলেন, কেউ যদি ডিএমপির এ সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করেন তবে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।
তবে এসব নির্দেশনা অমান্য করে ঢাকার আকাশে উড়েছে ফানুস, বিকট শব্দে ফেটেছে পটকা। থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালেই ঢাকার আকাশজুড়ে উড়তে দেখা গেছে ফানুষ, বিকট শব্দে একের পর পটকা ফাটার শব্দে কানে তালা লেগেছে।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, বাড্ডা এলাকা, বনশ্রী, রামপুরা, আফতাব নগরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় এদিন রাত ১২ টার আগে থেকে পটকার বিকট শব্দ শোনা যেতে থাকে। এসব এলাকায় বাসা বাড়ির ছাদ থেকে পটকা ফোটানো শুরু হয়। রাত একটার কিছু আগে রাজধানীতে পটকার শব্দ কমে আসে। তবে থেমে থেমে চলতেই থাকে।
থার্টিফার্স্ট নাইটের এমন উদযাপনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ছোট শিশুর বাবারা। এই তালিকায় রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। রাত দুইটার সময় ত্যিনি তিনি ফেসবুকে ক্ষভ প্রকাশ করে লিখেছেন, নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারো আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছিঃ তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক!
রাত দুইটার সময়ও পটকার শব্দ ফুটছিল। ফারুকীর ফেসবুক পোস্টে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। নির্মাতা যুবরাজ শামীম লিখেছেন, আমার বড়ভাইয়ের মেয়ে জুবা আতশবাজির শব্দে ঘুম থেকে লাফিয়ে উঠছে। উঠেই কান্নাকাটি শুরু করছে।
সাংবাদিক ফয়সাল রাব্বিকীন লিখেছেন, আমার এড়িয়ায় মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়ে গেছে। সভ্য হতে পারলাম না আমরা।
সংগীত শিল্পী লুৎফর হাসান বলছেন, জাতি হিসেবে পরিচয় দেবার লজ্জাটা বড় হচ্ছে ভাই৷ এত অসভ্য জাতি আছে কি দুনিয়ার কোথাও?
সংগীত শিল;পী সিথি সাহাও নিজের মেয়েকে নিয়ে খুবই ভয়ানক
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী