খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে ৭০ ভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। নৌকা উন্নয়ের প্রতীক,বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা আপনাদের প্রতীক।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মন্ডল,জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ,মোঃ খায়রুল ইসলাম,শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুবলীগ খুলনা জেলা যুলীগ সাধারণ সম্পাদক কয়রা উপজেলা আ’লীগ সভাপতি মোঃ মহসীন রেজা, শেখ আনিছুর রহমান মুক্ত।
উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত