
খাগড়াছড়ির পানছড়িতে একটি কেন্দ্রে ‘জাল ভোট’ দিতে গিয়ে চার যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ জানান।
দণ্ডিত মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ শওকত মিয়া(২১), মোঃ হালিম (২১), মোঃ ফুল মিয়া (২১) উভয়ে পানছড়ি উপজেলার ২৪৫নং বড় পাড়ার, পানছড়ি উপজেলার ফাতেমা গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পানছড়ির উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ শওকত মিয়া(২১), মোঃ হালিম (২১), মোঃ ফুল মিয়া (২১) চার যুবক জাল ভোট দিতে এসে যাচাই-বাছাই আটক হয়। পরে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচনী আচরণ বিধি দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: জাফর উল্লাহ সহ দায়িত্বরত পুলিশ, র্যাব ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক