
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমির দুর্গম এলাকা থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই পুরুষ।
পুলিশের একজন কর্মকর্তা মাইকেল ওয়ারিক সাংবাদিকদের বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভুক্তভোগীরা গাঁজা লেনদেনের জন্য ওই স্থানে দেখা করতে গিয়েছিলেন।’
গুলিবিদ্ধ এক ব্যক্তি জরুরি সেবা ৯১১-এ ফোন করে জানালে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা ক্রয় বৈধ, তবে গাঁজার জন্য একটি কালোবাজার রয়ে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক