
দ্রুত বিচার পাওয়া বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার। তেমনি দ্রুত বিচার দেয়া বিচারপতিদের নৈতিকতার কাজ। তাই বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন স্থান থেকে ন্যায় বিচারের আশায় আদালতে ছুটে আসেন সবশ্রেণীর মানুষ। যার ফলে সাধারণ মানুষ ও বিচারপতিদের ক্লান্তিদূর করতে দেশের প্রতিটি জেলায় আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারটি স্থাপন করা হচ্ছে।
এসময় গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে সাড়ে ৫১ লাখ টাকা ব্যয়ে বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন নির্মাণের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী