• খেলাধুলা
  • কুমিল্লাকে হারিয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

কুমিল্লাকে হারিয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বাজে শুরুর পর দলের হাল ধরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ধীর গতির শুরুতে দলকে পথ দেখালেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। বল আর প্রয়োজনীয় রানের মধ্যে দূরত্ব বাড়িয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। শেষদিকে সেই দূরত্ব ঘুচানোর আগেই সাজঘরে ফিরেছেন অঙ্কন। ফলে ৮ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি কুমিল্লা।