কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ‍আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইছুব আলীর ছেলে নছিবআলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বলে জানায় পুলিশ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান,‘এএসআই জালাল উদ্দীন, রেজাউল ও হালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন।’