শ্রম জীবিদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দুনব্যাপী "শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ " কোর্স উদ্বোধন হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের হল রুমে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় এ কোর্সের উদ্বোধন হয়।
শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. প্রিয়তোষ রায়ের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাহিদুল ইসলাম উপপরিচালক বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মুজিবুর রহমান রঞ্জু। প্রশিক্ষণ কোর্সে নারী পুরুষ ৫০ জন অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত