
মৌলভীবাজারের কমলগঞ্জে হাঁড় কাঁপানো শীতে সূর্যের দেখা তেমন মিলেনি। তীব্র শীতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সাথে বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কৃষকেরা জানান, গত কয়েকদিনের তীব্র শীতে বোরোধানের বীজতলা কিছুটা লাল হয়ে গেছে। এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতকালীন সবজী আলু, টমেটোসহ বিভিন্ন সবজি গাছ নষ্ট হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরোধানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০হেক্টর। এ ছাড়াব ১ হাজার ৫৯৫ হেক্টর জমিতে শীতকালীন সবজী, ৫৫৫ হেক্টর জমিতে আলু, ২৭৯ হেক্টর জমিতে টমেটো ও ৪৬৬ হেক্টর জমিতে শরিষা চাষ করা হয়েছে। কৃষকেরা বোরো ধানের জমি প্রস্তুত করার পাশাপাশি ধানের চারা রোপণ করছেন। এই উপজেলায় আলু কম চাষ হয় এজন্য শীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে।
সরেজমিনে উপজেলার পৌরসভা, পতনঊষার, শমশেরনগর ও রহিমপুর ইউনিয়নে দেখা যায়, বোরোধানের বীজতলা তীব্র শীতের কারনে লাল হয়ে যাচ্ছে। এসব চারাগাছ কিছু দিনের মধ্যে রোপণ করার কথা। এছাড়া আলু সবজি গাছ মরে যাচ্ছে।
কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের কৃষক সেলিম মিয়া বলেন, আমি প্রায় ৬ একর জমিতে বোরোধান চাষ করার জন্য বীজতলা তৈরি করেছি। শীত বাড়ার সাথে সাথে বীজতলা কিছুটা লাল হয়ে যাচ্ছে। শ্রমীকের অভাবে চারা রোপণ করতে পারছিনা।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, তীব্র শীতের কারনে বোরোধানের বীজতলা কিছুটা লাল হতে পারে। তবে পানি দিলে ঠিক হয়ে যাবে। এছাড়া আলু কিছুটা নষ্ট হতে পারে তবে এখানে আলু চাষ কম করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী