কমলগঞ্জের তিন চা বাগানে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ডা: সুধাকর কৈরীর আর্থিক সহযোগিতায় ও চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলার আলী নগর, সুনছড়া ও কামার ছড়া চা বাগানে ১০৫ পিছ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় স্বর্গীয় গনেশ রাম কৈরীর আত্বার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, চা শ্রমিক নেতা রামভজন কৈরি, সজল কৈরি, বাগান পঞ্চায়েত সভাপতি জিবাধন নায়েক, ইউ,পি সদস্য রামবিরিছ কৈরী, ইউপি সদস্য কিরন বৈদ্য, হরিনারায়ন কৈরী, ছাত্রলীগ নেতা লীংকন কৈরী, রুপচাঁন কৈরী কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী, সাবেক সভাপতি মনোহর রিকিয়াশন, বাগান পঞ্চায়েত সম্পাদক সহ প্রমূখ।