
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক হিসেবে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। এ নিয়ে তিন দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো খ্যাতিমান এই নিউরো বিশেষজ্ঞকে।
সোমবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রথম দফায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ২ বছরের জন্য চুক্তিতে এই হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। এরপর ২০২০ সালে আবারও ৩ বছরের জন্য তাকে একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এবার আরো ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে (কোড নম্বর ৩৮০১৩) তার পূর্বের চাকরির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১২ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী