
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলও রানিদিয়া দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আহত কয়েক জনকে জেলা এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে,শনিবার দিবাগত রাতে স্টিল বডির নৌকার দুই মালিকের অংশের হিসাবের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, পরে হাতাহাতির পর্যায়ে গেলে তা দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা ছড়ায়। আগের রাতের ঘটনাকে কেন্দ্র করে অরুয়াইল বাজারে আজ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।
এতে বেশ কয়েকজন আহত হয়েছে।পরে পুলিশ এসে ৮ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন,অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ সময় সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। সন্ধ্যায় রিপোর্ট লেখা কালে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...