
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ইমান হোসেন (৪৭) নামে একজনের থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপমারা এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
জানা গেছে, রাতের আধারে উপজেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ একাধিক চক্র পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতের আধারে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে বের হয় উপজেলা প্রশাসনের সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মো. ইমান হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...