
৪০তম বিসিএস থেকে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নন-ক্যাডার হতে সুপারিশ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চারজন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
আজ (সোমবার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক