
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হাওর অঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীতের টানা ৮ থেকে ১০দিন পর দেখা মিলল সূর্যের। তবে সূর্যের তেমন উত্তাপ না থাকলেও রোদের ঝলকে কিছুটা স্বস্তিতে সরাইল উপজেলার মানুষ।
এর আগে বৈরি আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবন।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা ঘুরে দেখা যায়, গতদিনের থেকে উপজেলার বাজারে মানুষের ব্যস্ততা বেড়েছে। প্রয়োজন ছাড়াও বের হয়েছে অনেকে।স্কুল, কলেজ, অফিস স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।
গ্রামের বাড়ির সামনে রোদে ছোট বাচ্চারা খেলা করতে দেখা যায়।উচালিয়া পাড়া মোড়ের রিকশা চালক কাইয়ুম আলী বলেন, ‘আজ সকালে সূর্য বের হয়েছে। মানুষ বাজারে আসতে শুরু করেছে। গত কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিলো,আশা করি আজকে ভালো আয় হবে।
রাস্তায় মানুষের চলাচল বেড়েছে।এদিকে গ্রামের কয়েকজন বাচ্চার সাথে কথা হলে, তারা বলেন এতদিন রোদ উঠে নাই। ঠান্ডার কারণে ঘর থেকে বাহির হই নাই।আজ সকাল থেকে রোদ উঠেছে।
তাই আমরা সবাই মিলে বাইরে এসেছি খেলতাম।আজকে অনেক ভালো লাগছে শীত আগের চাইতে অনেক কম।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক