
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিনও আনুমানিক ১৫ শত ফুট প্লাস্টিক পাইপ ধ্বংস সহ এক ড্রেজার ব্যবসায়ী মো. জিনু মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারি) উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন এলাকার চানপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। ফসলি জমি রক্ষার্থে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চানপুর বিলে ড্রেজারসহ পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান সমুহ ধ্বংস করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এ ধরণের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই দিনে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। এ অভিযানে সঙ্গে ছিলেন সরাইল থানা পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক