রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম।