
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে একটি পক্ষ ব্যবহার করছে। এমন অভিযোগ করেছেন দলটির একাংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলেন এ অভিযোগ করেন।
এ সময় চুন্নু বলেন, অসুস্থ রওশন এরশাদ অসাংগঠনিক সিদ্ধান্ত নিলেও তা নিয়ে অস্বস্তিতে নেই জাতীয় পার্টির জিএম কাদেরের অনুসারীরা।
চুন্নু বলেন, দলের সাংগঠনিক বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। একটা পক্ষ তাকে ব্যবহার করছে। সংসদে মানুষের প্রত্যাশা অনুযায়ী বিরোধী দলের ভূমিকা রাখবে লাঙ্গলের সংসদ সদস্যরা।
রবিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বহিষ্কারের কথা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এর কিছুক্ষণ পরেই আরেক সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু জানান, রওশন এরশাদের পদটি আলঙ্কারিক। গঠনতন্ত্রে পরিবর্তনের এখতিয়ার তার নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক