
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহিনুর বেগম গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...