
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে মায়ের পর ভোট দেন পুতুলও।
এই ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় তাদের সঙ্গে ছিলেন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
এদিকে ভোট দেয়ার পর শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।
তিনি আরও বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।
বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী