
দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সঙ্গে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেছেন জাকির তালুকদার।
এ বিষয়ে জাকির তালুকদার রাইজিংবিডিকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই বাংলা একাডেমি মহাপরিচালক পেয়ে যাবেন।
জাকির তালুকদার বলেন, বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমি এই পুরস্কার ফেরত দিয়েছি। প্রতিষ্ঠানটিতে আড়াই দশকব্যাপী নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।
এছাড়া পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিস্তারিত কারণ পরে জানাবেন বলেও তিনি জানান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলা একাডেমি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাকির তালুকদার ২০১৪ সালে বাংলা একাডেমি থেকে এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দশ বছর পর তিনি এটি ফেরত দিলেন।
জাকির তালুকদার বেড়ে উঠেছেন নাটোরে। তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্য-অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ ৩ ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী