
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর এলাকার বাসিন্দা রাজ্জাক মিয়া। জাতীয় পরিচয় অনুযায়ী তার বয়স ৭০ বছর। দীর্ঘদিন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। চলাচলের জন্য একটিমাত্র ভরসা ক্র্যাচ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট ২ কিলোমিটার দূরে এসে ক্র্যাচের উপড় ভড় করে ভোট দিতে হাজির হন তিনি।
রোববার সকাল সাড়ে ১১টা মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি। ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ রাস্তার পাশে হেলে পড়েন তিনি। সেখানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর এর ছেলে কমলগঞ্জ উপজেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও রাহয়ান কোলে করে রাজ্জাক মিয়াকে সেখান থেকে তুলে ভোট কেন্দ্রে যেতে সাহায্য করেন। পরে ভোট দেয়া হলে তাকে আবার নিয়ে এসে একটা ইজিবাইকে করে বাড়িতে উঠিয়ে দেন।

এত অসুস্থতার মধ্যে তিনি কেন ভোট দিতে এসেছেন, এমন প্রশ্নে বলেন, ‘ভোট আমার আমি আমার মতো করে চেষ্টা করেছি আসতে। বাচঁবো বা কয়দিন। বয়স ও অসুস্থ আর ছাড়ছে না। পরিবারের সবাই বাড়ন করেছে না আসতে। কিন্তু ভোট আমার মৌলিক অধিকার। বাসায় থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আসছি।’
এ সময় সাহায্য করায় তিনি কমলগঞ্জ উপজেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও ভোটার রোমেল রাহয়ানকে ধন্যবাদও জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক