
পা মচকে গেছে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর। এক ফেসবুক বার্তার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিজেই। তবে কিভাবে পা মচকেছে তিনি জানাননি।
নিজের ফেসবুক হ্যান্ডেলে বুধবার সকালে একটি ভিডিও প্রকাশ করেছেন গায়িকা। ওই ভিডিওতে দেখা যায়, তিনি দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন। ক্যাপশনে লিখেছেন, পা টা আবার মচকালো। অর্থাৎ এর আগেও হয়তো সামিনা চৌধুরীর পা মচকেছিল।
বিনোদনজগতের তারকাদের কাছে ফেসবুক দারুণ জনপ্রিয় এক সামাজিক যোগাযোগমাধ্যম। প্রতিদিন তাঁরা সেখানে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন।
তবে সামিনা চৌধুরীর এই পোস্ট দেখে ভক্তরা অনেকটাই ব্যথিত। কষ্ট পেয়েছেন সে কথা জানাচ্ছেন মন্তব্য বাক্সে।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে...
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা