
পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে বুধবার (৩১ জানুয়ারি) সকালে পাথর নিক্ষেপ করা হয়। তিনি এদিন ‘ভারত জোড়ো নবযাত্রার’ অংশ হিসেবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।
পাথর দিয়ে গাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। তবে এই হামলায় রাহুল কোনো আঘাত পাননি। হামলার পর তাকে গাড়ি থেকে হেঁটে বের হতে দেখা যায়।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছিল ভারতীয় কংগ্রেস। তবে ওই আলোচনা ভেস্তে যায়। এরপরই রাহুল গান্ধীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল।
ওই আলোচনা ভেস্তে যাওয়ার পর এই দুই দল প্রকাশ্যে একে-অপরের সমালোচনা করেছে। যদিও তারা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে গঠিত জোট— ‘ইন্ডিয়া’-তে রয়েছে।
কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী হামলার ব্যাপারে বলেছেন, ‘খুব সম্ভবত ভীড় থেকে কেউ একজন পাথর নিক্ষেপ করেছে। এটি ছোট একটি ঘটনা। কিন্তু এতে বড় কিছু হতে পারত।’
আজ বুধবার মালদায় গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মালদায় নিজের ‘জনসংযোগ যাত্রায়’ দেওয়া বক্তব্যে মমতা বলেছেন, ‘আমি রাজনীতি খুব বেশি করি না। কিন্তু কিছু দল রয়েছে যারা নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কিচিরমিচির করছে… বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা একা লড়াই করব। যদি কেউ বিজেপিকে হারাতে পারে; সেটি হলো তৃণমূল কংগ্রেস।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য লিখুন
আরও খবর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা