
সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বর্তমান সাংসদ মোতাহার হোসেনের সমালোচনা করে বলেন, “মোতাহার ভাই একবার দেখে যান হাতীবান্ধার মানুষ কেমন জেগেছে!! আপনি নৌকার মাঝি ২০ বছর ছিলেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন নৌকা চালাতে। আমরা নৌকার বিরুদ্ধে নই, তবে আমরা হলাম মাঝির বিরুদ্ধে।”
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার ডাকবাংলো মাঠে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগলের এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য আতাউর রহমান একটি গানের প্রথম লাইন “মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না” বলে এমপিকে উদ্দেশ্যে করে আরো বলেন, “আপনি বিদায় হন, বৈঠা ছাড়েন, বৈঠা সঠিক লোককে দেন, নৌকাটা আমরা সঠিকভাবে চালাবো, এইজন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন। ”
তিনি আরো বলেন, “আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাইকে বলছি আমার জীবন ঝুঁকির মধ্যে আছে এটা ঠিক। তবে যে জনগণকে নিয়ে আমি মাঠে নেমেছি, সেই জনগণের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকবো। জন্ম যখন নিয়েছি, মৃত্যু তো একদিন হবেই। আপনারা ৭ তারিখ সকালে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।”
হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামাল ভেলুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমসহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...