
বিএনপি নানান বাহানা তুলে নির্বাচনে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের মনিপুরী পাড়ার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই মন্তব্য করেন।
Bangladesh Parliament Electionজাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা কিছু আসন পেয়েছিল। এবার তারা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন অংশ নেয়নি। পরে নানান বাহানা, নানান দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে।
২০১৪ সালের নির্বাচনে বিএনপি যেমন করে জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে; এবারও তারা একই কাজ করছে। তবে দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলতা চায় না। তাই তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভোলায় অবৈধ ট্রলারসহ ১৪ জেলে আটক
ভোলায় অবৈধ ট্রলারসহ ১৪ জেলে আটক
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪০
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক...