কেন্দ্রের ভোট প্রত্যাখান করলেন ডা. দুলাল, এজেন্টদের মারধরের অভিযোগ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দুই কেন্দ্রের ভোট প্রত্যাখান করলেন সিলেট-৩ আসনের হেভিওয়েট সতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক প্রতীক)।

কেন্দ্রগুলো হলো- বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটভিউ তিনি এতথ্য নিশ্চিত করে বলেন, আমার এজেন্টদের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মারধর করা হয়েছে। সোনাপুর বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের প্রাণে মারার হুমকি প্রদান ও নৌকার কর্মীসমর্থকদের জাল প্রদানের অভিযোগ পেয়েছি।

এ ব্যাপারে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার এ বিষয়ে জানান, লিখিত কোনো অভিযোগ পাননি তিনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো। ট্রাকের এজেন্টদের হুমকি প্রদান বা জাল ভোট দেওয়ার বিষয়টি জানা নেই।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান (লাঙল) মুল লড়াইয়ে ছিলেন।

অন্যান প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল)।