
সাভারে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাংচুর ও হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মামলা দায়ের ও দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
বৃহস্পতিবার দিবাগত (২২ ডিসেম্বর) রাতে পৌর এলাকার দিলখুশাবাগ এবং মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার কোষাধ্যক্ষ রিপন মিয়া ও সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম। তারা উভয়ে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের সক্রিয় কর্মী।
মামলার এজাহারে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তৌহিদ জং মুরাদের পৌরসভার মজিদপুরে অবস্থিত অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়। এসময় রিপন মিয়া, নজরুল ইসলাম, আতাবর রহমান, তারেক বিন ওবায়েদ, জুয়েল শেখসহ অজ্ঞাত ১০-১২জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে। এসময় প্রচারণায় ব্যবহৃত মাইকের এমপ্লিফায়ার মেশিন, মাউথ পিচ ও চেয়ার ভাংচুর করে এলাকায় ভীতি সৃষ্টি করে।
চেয়ার ভাংচুর করে। এ ঘটনায় মুরাদ জংয়ের সমর্থক আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, গতকাল স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...