
সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার সন্ধ্যায় নবীনগর চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়।
বাসে অগ্নি সংযোগের ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত করতে কাজ করে আসছিল। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
তিনি আরও জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তআজ সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...