
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩ টি আসনে ৮ স্বতন্ত্র প্রার্থীসহ ২২জনের মনোনয়ন পত্র জমা হয়েছিল। দুইদিনের বাছাইয়ে ২২ প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১৬ জন বৈধ ও ৬ জনের বাতিল করা হয়েছে।
তিনটি আসনের ৩ ও ৪ ডিসেম্বর দুইদিনের এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম ওই তথ্য জানান।
শেরপুর-১ (সদর) আসনে ১০ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র), মো. মাহমুদুল হক মনি (জাতীয় পার্টি), এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (বিএনএম), আহসানুল হক আকন্দ (জাকের পার্টি), বারেক বৈদেশী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), আবুল কালাম আজাদ (বিএসপি) ও মো. ফারুক হোসেন (তৃণমূল বিএনপি)।
এ আসনে ঋণখেলাপী ও বিল খেলাপীর দায়ে জাতীয় পার্টির অপর প্রার্থী আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন এবং ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৪ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন, বেগম মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), লাল মোহাম্মদ শাজাহান (জাসদ) ও সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (স্বতন্ত্র)। এ আসনে ঋণখেলাপীর দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী জায়েদুর রশীদ শ্যামলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৮ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন, এডিএম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ), মো. সিরাজুল হক (জাতীয় পার্টি), মো. সুন্দর আলী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (স্বতন্ত্র) ও প্রকৌশলী মো. ইকবাল আহসান (স্বতন্ত্র)।
এ আসনে ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহসিনুল বারী রুমি, মিজানুর রহমান রাজা ও এইচএম ইকবাল হুসাইন অন্তরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম জানান, আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। এতে তিনটি আসনের ৬ জন প্রার্থী ঋণখেলাপী ও ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় তারা বাতিল হয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...