
রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে চারটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রামপুরা বনশ্রী ‘ডি’ ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানান, ওই বাসার একটি কাজের মেয়ের মৃত্যুর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা বিক্ষোভ এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে ওই বাড়ির নিচে থাকা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই বাড়ির গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিতিঝিল বিভগের উপ কমিশনার হায়তুল ইসলাম খান বলেন, ওই গৃহকর্মীকে হত্যা করা হয়েছে– এমন কথা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা বাড়ির নিচতলায় ভাঙচুর এবং গাড়িতে আগুন দেয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক