
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। সে লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রবিরবাজারের দিকে যাচ্ছিলো। পথে আমঝুপ এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়। এ সময় সিএনজি চালক জয়নাল মিয়া (৪০), যাত্রী সালাউদ্দিন (৩০) ও ননি দে (৫০) আহত হন।
পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদবলেন, নিহত রাফির মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতরা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...