
মৌলভীবাজার জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি প্রবাসী মেলা ও জব ফেয়ার আলোচনার সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’।
শনিবার (৩০ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী বের হয়। এতে প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধি, প্রশিক্ষনার্থী ও রেমিটেন্সযোদ্ধারা অংশগ্রহন করেন।মেলায় প্রবাসী সংশ্লিষ্ট সরকারী বেসরকারী প্রতিষ্টানের ২০ টি ষ্টল বসে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মেলায় স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিরা।পরে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, রেমিটেন্স প্রদানকারির পক্ষে বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, ইসলামী ব্যাকের ম্যানেজার সহ প্রমুখ ।
এ সময় বক্তরা বিদেশগামীদের কারিগরী শিক্ষা ও ভাষা শিক্ষা অর্জন এবং প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর উপর জোর দেন। পরে ২২-২৩ অর্থবছরে জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ টি ব্যাংককে পুরস্কৃত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...