মৌলভীবাজার-৪ আসেন ৬ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মৌলভীবাজার -৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) আসেনে ৬ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার বিকেল ৪ টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম।

তিনি জানান, মৌলভীবাজার-৪ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন , আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মোহিত হাসানি ও ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদের।