• ছবিঘর ফিচার
  • মৌলভীবাজার পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় পুনাক, মৌলভীবাজারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্রীমঙ্গল স্টেশন এলাকায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, মৌলভীবাজার এর সভানেত্রীর মোছা. শারমিন আক্তার বানু। এছাড়াও মৌলভীবাজার পুনাক সভানেত্রী এবং অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার পুনাকের সদস্যবৃন্দ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।