বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন তালামীয সভাপতি নিহত; আহত ১

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনিয়ন তালামীযের সভাপতি হাফেজ কামরুল ইসলাম নিহত হয়েছেন এবং অপর আরোহী মাহফুজ আহমদ গুরুতর আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বড়লেখা-চান্দগ্রাম প্রধান সড়কে দাসেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফেজ কামরুল ইসলাম (২৪) উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের মনজ্জির আলীর ছেলে। তিনি তালামীযে ইসলামিয়া নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন এছাড়া চান্দগ্রাম দেওয়ানশাহ পাঞ্জেগানাতে ইমামের দায়িত্ব পালন করেছেন। অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২৪) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর কামরুল ও মাহফুজ মোটরসাইকেলে মাইজগ্রাম থেকে বড়লেখা যাওয়ার পথে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দাসের বাজারে বিপরীত থেকে আসা প্রাইভেট কারের সাথে সরাসরি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে হাফেজ কামরুল ইসলামের মৃত্যু ঘটে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সন্ধ্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।