
মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।
জানা যায়, শনিবার রাতে ২ ভাইকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বেলা ১১টায় এলাকাবাসী ইছামতি বিলে তাদের মরদেহ দেখতে পায়।
এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...