
জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এই আসনের বর্তমান সংসদ সদস্যও। এবার তার নির্বাচনী প্রচারণার জন্য টাঙানো পোষ্টার ও ব্যানারে দয়া ও অনুগ্রহ করে ভোট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আবার পোষ্টারে জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় ভোট চাওয়ার কথা লেখা রয়েছে। জয়পুরহাট-২ আসনের সবর্ত্র এসব পোস্টার শোভা পাচ্ছে। আর এসব লেখার জন্য নজরও কাড়ছে সবার।
কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর এই তিনটি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি এই আসনের আবারও আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন। তিনিসহ মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের পোষ্টারে নির্বাচনী এলাকা ছেয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, একমাত্র আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী প্রচারণার পোস্টারে বিনয়ে সঙ্গে ভোট প্রার্থনার কথা লেখা রয়েছে। তার অন্য পোস্টারগুলোতে বিনয়ের সঙ্গে জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় ভোট চাওয়া হয়েছে। একটি নির্বাচনী প্রচারণার পোস্টারে জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় ‘ দয়া করে হামার স্বপন’ক নৌকা মার্কাত এ্যাডা করে ভোট দ্যান’ আরেকটি পোষ্টারে অনুগ্রহ করে ভোট দিন কথা লেখা রয়েছে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। দলীয় নেতাকর্মী-সাধারণ মানুষকে সঙ্গ দেওয়ায় ও এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন অনেকটাই এগিয়ে রয়েছেন এমনটাই মনে করছেন ভোটাররা।
জয়পুরহাটের কালাই উপজেলার তিশরাপাড়ার সুজন আহম্মেদ বলেন, ভোট চাওয়ার ভাষা এরকম বিনয়ী হওয়া উচিত। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার পোষ্টারে ‘দয়া ও অনুগ্রহ, দুটি শব্দ আমার খুব ভালো লেগেছে।
এবিষয়ে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ভোটের মালিক জনগণ। জনপ্রতিনিধিরা জনগণের দয়ায় নির্বাচিত হন। আমি ২০০৮ সালে আমার প্রথম নির্বাচন থেকেই বিনয়ের সঙ্গে জনগণের নিকট ভোট প্রার্থনা করছি। প্রথমবার থেকেই অনুগ্রহপূর্বক এবং দয়া করে ভোট দিন শব্দগুলো ব্যবহার করি। জনগণকে সম্মানিত করা এবং বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনার এই শিষ্ঠাচার সকল জনপ্রতিনিধির মাঝে ছড়িয়ে পড়ুক- এটি আমার প্রত্যাশা। এছাড়াও আমি তৃণমূলে সরাসরি জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি প্রশ্নোত্তর করে আমার জবাবদিহিতা নিশ্চিত করি। সংসদীয় গণতন্ত্রে সরকার সংসদের নিকট দায়বদ্ধ, জনপ্রতিনিধিগণ জনগণের নিকট দায়বদ্ধ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...