
শেরপুরের নালিতাবাড়ীতে মটরসাইকেল ও অটো বাইকের সংঘর্ষে নিহত এক আহত দুই।বুধবার ২৭ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে আটটায় নন্নী মাঠখোলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নিশ্চিন্তপুর গ্রামের কাটাখালি এলাকার শফিকুল ইসলামের ছেলে মাসুদ(২২)।
অপরদিকে আহত ওই একই গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে আকাব্বর আলী(২২) এবং অন্যজন নন্নী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে ইউনুস আলী(২২)।
স্থানীয় সূত্র মতে, তিন বন্ধু মিলে রাত সাড়ে আটটার দিকে নন্নী থেকে তিনানীর দিকে যাচ্ছিল।
পথিমধ্যে নন্নী মাঠখোলার দিকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। এই সময় স্থানীয়রা গুরুতর তিনজনকে শেরপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মটরসাইকেল চালক মাসুদ’কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাকি দুজন আরোহী’কে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...