
‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফরম চালু করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারনেট সার্চ ইঞ্জিনে ‘কেএসএভিসা ডট এসএ’ লিখে সার্চ দিলেই জানা যাবে নতুন এই প্ল্যাটফরম সম্পর্কিত বিভিন্ন তথ্য।
সৌদির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই প্ল্যাটফরমটির সঙ্গে সংযোগ রয়েছে দেশটির ৩০টিরও বেশি মন্ত্রণালয়ের এবং বাইরের বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন, ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থান— অর্থাৎ যে কোনো ভিসার আবেদনের জন্য এই প্ল্যাটফরমটি ব্যবহার করতে পারবেন।
এসপিএ জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিনটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো নতুন ব্যক্তি যদি ভিসার আবেদন করতে, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পরমার্শ দেওয়া ও গাইড করতে সক্ষম এই প্ল্যাটফরম। আবেদনকারীরা প্রয়োজনে এই প্ল্যাটফরমটিতে নিজেদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবেন।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপিএকে বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আমরা আশা করছি, বাইরের দেশের নাগরিকরা এতে উপকৃত হবেন।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...